ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গাজীপুরে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে এসআই গুরুতর আহত, আটক ২

গাজীপুরে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে এসআই গুরুতর আহত, আটক ২

নবপ্রকাশ ডেস্ক:

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালাতে গিয়ে চিহ্নিত এক ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ (৪৬) গুরুতর আহত হয়েছেন। নিজের জীবন বাজি রেখে আঘাতপ্রাপ্ত অবস্থায়ও চিহ্নিত ওই ছিনতাইকারীকে ধরে ফেলেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত ছিনতাইকারী কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে কাইল্যা শাওন (২৬) এবং তার সহযোগী সাগরকে (২৫) আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল খরতৈল এলাকায় ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে যায়। এ সময় কুখ্যাত ছিনতাইকারী শাওন ও তার সহযোগী সাগরকে হাতেনাতে আটক করার চেষ্টা করলে তারা হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে শাওন তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে এসআই হানিফ মাহমুদের পায়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তীব্র রক্তক্ষরণ ও গুরুতর জখম নিয়ে বীরত্বের সঙ্গে শাওনকে জাপটে ধরে আটক করেন হানিফ মাহমুদ। পরে সঙ্গীয় পুলিশ সদস্যরা এগিয়ে এসে শাওন ও তার সহযোগী সাগরকে নিয়ন্ত্রণে নেন।

ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় আহত এসআই হানিফ মাহমুদকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, আহত পুলিশ কর্মকর্তা হানিফ মাহমুদকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ছিনতাইকারী শাওন ও তার সহযোগীকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে