ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গণভোট বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষো’ভ

গণভোট বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষো’ভ

গণভোটের রায় বাস্তবায়ন এবং পতিত সরকার ও তাদের সহযোগীদের বিচারের দাবিতে গাজীপুর মহানগরীর গাছা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে সাইনবোর্ড এলাকায় গিয়ে শেষ হয়। সন্ধ্যা ৬টায় সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
গাছা থানা জামায়াতে ইসলামীর আমির মিয়াজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে থানা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পথসভায় স্থানীয় নেতারা বক্তব্য দেন।

বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবি তুলে ধরেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে মিয়াজ উদ্দিন মাস্টার বলেন, “অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং বিগত সরকারের প্রধানসহ সংশ্লিষ্টদের বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিরোধী দল হিসেবে সংসদ থেকে পদত্যাগ করবেন বিরোধীদলীয় নেতারা।” একই সঙ্গে তিনি বলেন, সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন ও সংশ্লিষ্টদের বিচার নিশ্চিত না করে, তাহলে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে পরবর্তী আন্দোলন অব্যাহত থাকবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে