ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » খুলনার বটিয়াঘাটায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনার বটিয়াঘাটায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক,খুলনা: খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার উত্তর রাঙ্গেমারী বটতলা সংলগ্ন একটি বিলে আজিজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

শুক্রবার(৮ মে) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বকুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চারটি মোটরসাইকেলে করে কয়েকজন অজ্ঞাতনামা অস্ত্রধারী আজিজুলকে তুলে নিয়ে বিলের মধ্যে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে ফাঁকা গুলি ছুড়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু
হয়।

 

 

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে এখনো কোনো গুলির খোসা বা ম্যাগজিন উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এছাড়া আগে থেকেই তার একটি পা উরুর নিচ থেকে বিচ্ছিন্ন ছিল বলে জানা গেছে।

 

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ জানিয়েছে, নিহত আজিজুলের বিরুদ্ধে মাদক,ডাকাতি ও চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে।

 

 

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন,খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে। ঘটনাস্থলে সিআইডি’র বিশেষজ্ঞ টিম এসে তদন্ত শুরু করেছে বলেও তিনি জানান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে