ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » খুলনায় দু’র্বৃত্তের গু’লিতে যুবলীগ কর্মী নিহ’ত

খুলনায় দু’র্বৃত্তের গু’লিতে যুবলীগ কর্মী নিহ’ত

খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইসমাইল নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে দক্ষিণ টুটপাড়ার বড় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল দক্ষিণ টুটপাড়া এলাকার মো. শাজাহানের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ছিলেন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে ইসমাইল বড় খালপাড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত ইসমাইলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ শুরু করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের কারণ এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে