ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » কুষ্টিয়ার কুমারখালী থেকে তিন শিশু নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের

কুষ্টিয়ার কুমারখালী থেকে তিন শিশু নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের

নিজস্ব প্রতিবেদক: কুমারখালী উপজেলার দুর্গাপুর এলাকা থেকে তিন শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিকেল আনুমানিক আড়াইটার দিকে তারা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় নিখোঁজ শিশুদের পরিবার প্রাথমিকভাবে অপহরণের আশঙ্কা করছে।

নিখোঁজ শিশুদের মধ্যে রয়েছে— শাওন (১৩), পিতা সোহাগ; সামিউল আলম তালহা (১২), পিতা তরুন খান এবং শামীম (১২), পিতা আব্দুর রহিম। তারা সবাই দুর্গাপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের পর থেকে তিন শিশুর কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান না মেলায় স্বজনরা বিষয়টি কুমারখালী থানা-কে অবহিত করেন। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যার নম্বর ৭৪৬ এবং তারিখ ১৪ মে ২০২৬।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নিখোঁজ তিন শিশুকে কুমারখালী রেলস্টেশন এলাকায় দেখা গিয়েছিল। তারা একটি ট্রেনে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা রাজশাহী অথবা ঢাকাগামী কোনো ট্রেনে থাকতে পারে। তবে তাদের সঙ্গে অন্য কেউ ছিল কি না, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে শিশুদের পরিবারের সদস্যরা দাবি করেছেন, এটি নিছক নিখোঁজের ঘটনা নাও হতে পারে। তাদের আশঙ্কা, পরিকল্পিতভাবে শিশুদের অপহরণ করা হয়ে থাকতে পারে। এ কারণে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তারা।

পরিবারের পক্ষ থেকে দেশের বিভিন্ন এলাকার মানুষ, রেলওয়ে কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ যদি শিশুদের কোথাও দেখে থাকেন কিংবা তাদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত নিকটস্থ থানায় অথবা কুমারখালী থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ নম্বর:

📞 ০১৭৫৮-৩৩০০৮৫

📞 ০১৭৪৯-৫১২০৭৮

কুমারখালী থানা:

ডিউটি অফিসার: ০১৩২০-১৪৭২৩২

অফিসার ইনচার্জ: ০১৩২০-১৪৭২২৭

নিখোঁজ শিশুদের দ্রুত সন্ধান এবং নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে