ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

অদক্ষতা ও বহিরাগত লোক দিয়ে দাপ্তরিক কাজ করানোর দায়ে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে এসে এই বরখাস্তের নির্দেশ দেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন– কাশিমপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরেই অনিয়ম ও দায়িত্বে অবহেলার নানা অভিযোগ উঠছিল। জেলা প্রশাসক পদাধিকার বলে দায়িত্ব নেওয়ার পর থেকেই আকস্মিকভাবে বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শুরু করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে তিনি কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক দেখতে পান, সরকারি দাপ্তরিক কাজ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা না করে বাইরের লোকজন বা দালালদের মাধ্যমে করানো হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলা ও সেবাগ্রহীতাদের সেবা না দিয়ে হয়রানির প্রাথমিক প্রমাণ মেলে। অভিযোগগুলোর সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে অফিসের ওই চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।
গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমানকে সঙ্গে নিয়ে আমরা সকালে ভূমি অফিস পরিদর্শনে বের হই।
প্রথমে কাশিমপুর ভূমি অফিসে গিয়ে দেখা যায়, কর্মরত কেউই কাজের উপযুক্ত নন। সরকারি নিয়ম মেনে কোনো কাজই সেখানে হচ্ছিল না।
তিনি বলেন, সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে কাগজপত্র ও নামজারীর সফটওয়্যার দেখতে চাইলে তারা কোনো সদুত্তর বা নথি দেখাতে পারেননি। দাপ্তরিক কাজে এমন চরম অবহেলা ও অনিয়মের কারণে ওই অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে