ঢাকা
ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » কাপ্তাই হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞা আরও ১০ দিন বাড়ল

কাপ্তাই হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞা আরও ১০ দিন বাড়ল

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিত করতে মাছ আহরণের ওপর চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত হ্রদে সব ধরনের মাছ শিকার ও আহরণ বন্ধ থাকবে। ১১ আগস্ট থেকে আবারও মাছ আহরণ শুরু হবে।
সোমবার (২৭ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণ ও বাজারজাতকরণের অনুমতি সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন কেন্দ্রের কমান্ডার মো. ফয়েজ আল করিম।
এর আগে গত ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য সব ধরনের মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়, যার মেয়াদ ৩১ জুলাই শেষ হওয়ার কথা ছিল। তবে হ্রদে পর্যাপ্ত পানি না বাড়া এবং মাছের প্রজনন কার্যক্রম প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছানোয় নিষেধাজ্ঞার সময়সীমা আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের মতে, হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি এবং মাছের বংশবৃদ্ধির স্বার্থে এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে। এতে একদিকে যেমন মৎস্যসম্পদ সংরক্ষিত হবে, অন্যদিকে ভবিষ্যতে জেলেদেরও লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।

সভায় রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী সভাপতিত্ব করেন। এতে বিএফডিসির কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রতিনিধি এবং মৎস্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে