ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » কলকাতার রেড রোডে এবার ঈদের জামাত নিষিদ্ধ:ছুটি ১দিন

কলকাতার রেড রোডে এবার ঈদের জামাত নিষিদ্ধ:ছুটি ১দিন

নবপ্রকাশ ডেস্ক:

পশ্চিমবঙ্গে কলকাতার রেড রোডে দীর্ঘদিন ধরে ঈদের নামাজের জামাত হয়ে আসছিল। কিন্তু এ বছর বিজেপি সরকারের নিদের্শনা অনুযায়ী, প্রকাশ্যে রাস্তায় নামাজ পড়া যাবে না। এর পরেই রেড রোডে নামাজ পড়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক পশ্চিমবঙ্গ খিলাফত কমিটি। কমিটির চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক জাভেদ খান জানিয়েছেন, বিকল্প ব্যবস্থা হিসেবে নামাজ পড়া হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এজন্য সেনাবহিনীর কাছ থেকে প্রযোজনীয় অনুমতিও পাওয়া গিয়েছে। ধমর্তলাসহ গোটা ময়দান এলাকা সেনাবাহিনীর অধীনস্থ। জাভেদ খান জানিয়েছেন, রেড রোডে নামাজ নিয়ে রাজ্য সরকারের আপত্তি ছিল। আমরা ব্রিগেডের মাঠে নামাজের জন্য সেনাবাহিনীর অনুমতি পেয়েছি।পুলিশও রাজি। তিনি জানান, মাঠটি দেখে এসেছি। মাঠে কিছু পেতে নামাজ পড়া হবে।

রেড রোডের ঈদের নামাজ ছিল ভারতের সর্বৃহৎ জমায়েত। লক্ষ লক্ষ মানুষ এখানে নামাজ পড়তে আসতেন। আগে ধর্তলার শহীদ মিনারের পাদদেশে নামাজ পড়া হতো। বামফ্রন্ট আমলে ১৯৮০ সাল নাগাদ তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুই রেড রোডে নামাজ পড়ার পরামর্শ দিয়েছিলেন। সেই থেকে গত বছর পর্যন্ত রেড রোডেই নামাজ পড়া হয়েছে।

পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের তরফে জানানো হয়েছে, ঈদ উল আযহায় ঈদের জন্য এবার একদিনই ছুটি থাকবে। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গত বছরের ২৭ নভেম্বর যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তাতে বলা হয়েছিল যে কোরবানির ঈদের জন্য ২৭ মে ছুটি থাকবে। ঈদের আগেরদিনও ছুটি দেয়া হয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই ঈদ পালন করা হবে ২৮ মে। সেইমতো শুধুমাত্র ২৮ মে ছুটি থাকবে বলে রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে