ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » কণ্ঠস্বর ভালো রাখতে শিক্ষকদের ৫ অভ্যাস এড়ান

কণ্ঠস্বর ভালো রাখতে শিক্ষকদের ৫ অভ্যাস এড়ান

জীবনযাপন ডেস্ক

শিক্ষকতা এমন একটি পেশা, যেখানে দিনের বড় একটি সময় কথা বলেই কাটাতে হয়। শ্রেণিকক্ষে পড়ানো, প্রশ্নের উত্তর দেওয়া কিংবা নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে কণ্ঠস্বরই শিক্ষকদের প্রধান মাধ্যম। বিশেষ করে কোলাহলপূর্ণ ক্লাসে অনেক সময় স্বাভাবিকের চেয়ে জোরে কথা বলতে হয়, যা দীর্ঘদিন চললে কণ্ঠনালিতে অতিরিক্ত চাপ ফেলতে পারে।

দীর্ঘ সময় একটানা কথা বলা, পর্যাপ্ত বিরতি না নেওয়া, কম পানি পান করা কিংবা ধুলাবালির সংস্পর্শেও গলায় অস্বস্তি তৈরি হতে পারে। এতে গলা বসে যাওয়া, গলাব্যথা, বারবার গলা পরিষ্কার করার প্রয়োজন এবং দিনের শেষে কথা বলতে ক্লান্তি দেখা দিতে পারে।

ভারতের পুনের রুবি হল ক্লিনিকের সিনিয়র কনসালট্যান্ট ইএনটি সার্জন ও স্লিপ ডিসঅর্ডার বিশেষজ্ঞ ডা. মুরারজি ঘাডগের মতে, কণ্ঠস্বরের ওপর অতিরিক্ত চাপ কমাতে শিক্ষকদের প্রতিদিনের কিছু অভ্যাসে পরিবর্তন আনা জরুরি। এড়িয়ে চলা উচিত এমন পাঁচটি অভ্যাস হলো—

১. অতিরিক্ত জোরে কথা বলা

ক্লাসে শব্দ বেশি হলে অনেক শিক্ষক গলা উঁচু করে কথা বলেন। নিয়মিত এমন করলে কণ্ঠনালিতে অতিরিক্ত চাপ পড়ে। তাই শ্রেণিকক্ষের অপ্রয়োজনীয় শব্দ কমানোর পাশাপাশি প্রয়োজন হলে মাইক্রোফোন ব্যবহার করা যেতে পারে।

২. দীর্ঘ সময় একটানা কথা বলা

একটানা কথা বললে কণ্ঠস্বর দ্রুত ক্লান্ত হয়ে যায়। বিশেষ করে যারা প্রতিদিন একাধিক ক্লাস নেন, তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। ক্লাসের মধ্যে ছোট বিরতি নেওয়া, বোর্ডে লেখা কিংবা শিক্ষার্থীদের কোনো কাজ করার সুযোগ দেওয়া হলে কণ্ঠস্বর কিছুটা বিশ্রাম পায়।

৩. কম পানি পান করা

কণ্ঠস্বর ভালো রাখতে পর্যাপ্ত পানি পান গুরুত্বপূর্ণ। শরীরে পানির ঘাটতি হলে গলা শুকিয়ে যায় এবং কথা বলার সময় অস্বস্তি বাড়তে পারে। তাই তৃষ্ণা লাগার অপেক্ষা না করে সারা দিন নিয়মিত অল্প অল্প করে পানি পান করা ভালো।

বিশেষজ্ঞের মতে, অতিরিক্ত কফি বা চিনিযুক্ত পানীয় কিছু মানুষের ক্ষেত্রে পানিশূন্যতার অনুভূতি বাড়াতে পারে। তাই শিক্ষকদের নিয়মিত পানি পান করার অভ্যাস গড়ে তোলা উচিত।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে