ঢাকা
ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » কঙ্গনার অবস্থান বদল: ইউ-টার্ন নিয়ে ‘জেন-জি’র বন্দনা

কঙ্গনার অবস্থান বদল: ইউ-টার্ন নিয়ে ‘জেন-জি’র বন্দনা

‘জেন-জি’ (Gen-Z) তরুণদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে অবশেষে অবস্থান বদলালেন ভারতীয় বিজেপি সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিছুদিন আগে জেন-জি প্রজন্মকে নিয়ে কটু মন্তব্য করলেও এবার নিজের অবস্থান বদলে তাদের ‘দেশের চালিকাশক্তি ও মূল সম্পদ’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে তরুণদের আপত্তিকর মন্তব্যের জেরে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজেপি সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। সে সময় তিনি ‘জেন-জি’ (Gen-Z) তরুণদের ‘নর্দমার প্রজন্ম’ (গাটোর জেনারেশন) বলে কটাক্ষ করেন এবং ভাইরাল হওয়া ভিডিওগুলোকে ‘বমি উদ্রেককারী’ হিসেবে আখ্যা দেন। তার ওই মন্তব্য রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

তবে তীব্র সমালোচনার মুখে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবস্থান থেকে সরে এসেছেন কঙ্গনা। এবার উল্টো সুর মিলিয়ে তিনি বলেন, “জেন-জি আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি এবং জাতির জন্য এক অনন্য সম্পদ।” আমাদের তরুণরা যেভাবে দেশের সংস্কৃতি ও পরিচয়ের দূত হিসেবে নিজেদের তুলে ধরছে, তাতে তারা আনন্দিত বলেও জানান এই অভিনেত্রী-রাজনীতিবিদ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে