ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » কক্সবাজারে পাহাড় ধ্বসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারে পাহাড় ধ্বসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে মাটি চাপায় মোহাম্মদ মিনহাজ (৮) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন নারী।

সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার টইটং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলম্ম্যার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে জেলাটিতে পাহাড় ধসে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

নিহত শিশু মিনহাজ আলম্ম্যার ঝিরি এলাকায় কলিমুল্লার ছেলে এবং এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির নানি জান্নাতুল ফেরদৌস।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, টানা ভারী বৃষ্টিপাত হওয়ায় আলম্ম্যার ঝিরি এলাকায় পাহাড়ের পাশে বসবাসকারী কলিমমুল্লার ঘরের ওপর বিকেলে পাহাড় ধসে পড়ে। এতে মাটির চাপা পড়ে শিশু মিনহাজ ও তাঁর নানি জান্নাতুল ফেরদৌস। পরে মাটি সরিয়ে মিনহাজের মরদেহ উদ্ধার করা হয়। আর আহত জান্নাতুল ফেরদৌসকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

পেকুয়া থানার পরিদর্শক মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় ধসে মাটি চাপা পড়ে মিনহাজ নামের এক শিশু নিহত হয়। এ ঘটনায় জান্নাতুল ফেরদৌস নামের এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, টানা ভারি বর্ষণে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটিচাপা পড়ে আটজন এবং কক্সবাজার শহরের সাত্তারঘোনা এলাকায় একজনের মৃত্যু হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে