ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » কক্সবাজারে অনিরাপদ প্যারাসেলিং বন্ধে আইনি নোটিশ জারি

কক্সবাজারে অনিরাপদ প্যারাসেলিং বন্ধে আইনি নোটিশ জারি

কক্সবাজার সমুদ্রসৈকতে অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহত পর্যটকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানসহ আট দফা দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা জনস্বার্থে এ নোটিশ পাঠান। নোটিশে ১৫ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১ আগস্ট কক্সবাজারের হিমছড়ি এলাকার দরিয়ানগর সৈকতে প্যারাসেলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষিত অপারেটর এবং মানসম্মত যন্ত্রপাতি ছাড়া কীভাবে অননুমোদিত প্রতিষ্ঠান এমন ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছিল, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

এতে বলা হয়, দুর্ঘটনাকবলিত রাইডটির কোনো অনুমোদন ছিল না বলে প্রশাসন স্বীকার করলেও, ট্যুরিস্ট ম্যাজিস্ট্রেট ও প্রশাসনিক তদারকি থাকা সত্ত্বেও কীভাবে এই অননুমোদিত কার্যক্রম চলছিল—তা চরম প্রশাসনিক ব্যর্থতারই পরিচয় দেয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে