ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ওষুধ নয়, সামাজিক সংযোগেই সমাধান

ওষুধ নয়, সামাজিক সংযোগেই সমাধান

জীবনযাপন ডেস্ক

অসুস্থ হলেই সাধারণত চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের ওপর নির্ভর করি। তবে সব সমস্যার সমাধান কি ওষুধে সম্ভব? একাকিত্ব, দুশ্চিন্তা, আর্থিক সংকট, বেকারত্ব, বাসস্থানের সমস্যা কিংবা সামাজিক বিচ্ছিন্নতাও মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে বড় প্রভাব ফেলতে পারে। এসব সমস্যার সমাধান শুধু ওষুধ দিয়ে করা সম্ভব নয়। এখানেই গুরুত্ব পাচ্ছে ‘সোশ্যাল প্রেসক্রাইবিং’।

সোশ্যাল প্রেসক্রাইবিং কী?

সহজভাবে বললে, সোশ্যাল প্রেসক্রাইবিং হলো একজন মানুষকে তার স্বাস্থ্য ও সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যক্তি, সংগঠন, কার্যক্রম বা কমিউনিটিভিত্তিক সেবার সঙ্গে যুক্ত করে দেওয়া।

যুক্তরাজ্যের ন্যাশনাল একাডেমি ফর সোশ্যাল প্রেসক্রাইবিংয়ের মতে, মানুষের প্রয়োজন ও পছন্দ বুঝে তাকে এমন সহায়তার সঙ্গে যুক্ত করাই এর মূল লক্ষ্য, যা তার শারীরিক ও মানসিক সুস্থতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি সামাজিক যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোও এর অন্যতম উদ্দেশ্য।

ধরা যাক, একজন বয়স্ক মানুষ দীর্ঘদিন ধরে একা বসবাস করছেন। বড় কোনো শারীরিক অসুস্থতা না থাকলেও নিঃসঙ্গতার কারণে তিনি বিষণ্ন হয়ে পড়ছেন। এমন পরিস্থিতিতে চিকিৎসক শুধু অ্যান্টিডিপ্রেস্যান্ট দেওয়ার পরিবর্তে তাকে একজন সোশ্যাল প্রেসক্রাইবিং লিংক ওয়ার্কারের কাছে পাঠাতে পারেন।

লিংক ওয়ার্কার ওই ব্যক্তির সঙ্গে কথা বলে তার পছন্দ, প্রয়োজন এবং কী ধরনের সহায়তা তার জন্য কার্যকর হতে পারে তা বোঝার চেষ্টা করেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে