ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » এবার স্থানীয় নির্বাচন আয়োজন ইসির জন্য বড় পরীক্ষা

এবার স্থানীয় নির্বাচন আয়োজন ইসির জন্য বড় পরীক্ষা

এই সময়ে স্থানীয় নির্বাচন আয়োজন ইসির জন্য এযাবৎকালের বড় পরীক্ষা: বিশেষজ্ঞরা। সংগৃহীত ছবি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে নানামুখী সমীকরণ। নির্বাচন বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, বর্তমান প্রেক্ষাপটে এই নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য এযাবৎকালের সবচেয়ে বড় পরীক্ষা।
তারা বলছেন, একদিকে সাধারণ ভোটারদের আস্থার সংকট দূর করা, অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক ও তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করা; সবকিছু মিলিয়ে চর্তুমুখী চ্যালেঞ্জের মুখে স্থানীয় সরকার নির্বাচন।
গণতন্ত্রের সুতিকাগার স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জনমনে আগ্রহ এখন তুঙ্গে। তৃণমূলের জনপ্রতিনিধি নির্বাচনের এই মহাযজ্ঞ এখন কেবল আর ব্যালট আর বাক্সের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নেই।
নির্বাচন বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, অতীতের নানা অভিজ্ঞতার কারণে সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন প্রক্রিয়ার প্রতি যে আস্থার সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠাই এবারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তবে বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে সবচেয়ে বড় কৌতূহল এবং চ্যালেঞ্জের জায়গা হলো—ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক এবং তৃণমূলের নেতাকর্মীরা। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায়, এই বিশাল জনগোষ্ঠী কি ভোটকেন্দ্রে যাবেন, নাকি কৌশলগত কারণে নীরব থাকবেন, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
স্থানীয় নির্বাচনের মাঠে প্রশাসনের ভূমিকা যেন নিরপেক্ষ থাকে, এমন পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে