ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » এবার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ নিয়ে ব্যস্ত ফারিয়া

এবার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ নিয়ে ব্যস্ত ফারিয়া

বিনোদন ডেস্ক

ঢাকা ও কলকাতার রুপালি পর্দায় সমান জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন আলোচনা। উপস্থাপনা, অভিনয় কিংবা আইটেম নাচ—সব মাধ্যমেই যিনি দর্শক মাতিয়েছেন, সেই ফারিয়া এবার সরে দাঁড়ালেন নির্মাতা রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’ থেকে। বিগত বছরে এই প্রজেক্টটিতে যুক্ত হলেও শেষ পর্যন্ত সিনেমাটির অংশ হিসেবে থাকছেন না বলে নিজেই নিশ্চিত করেছেন এই গায়িকা-অভিনেত্রী।

নারী ও শিশু নির্যাতন দমন আইনকে কেন্দ্র করে নির্মিত কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’-এ নুসরাত ফারিয়ার অভিনয় করার কথা ছিল এক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা তরুণ ব্যারিস্টারের চরিত্রে। সিনেমাটি থেকে সরে আসার প্রসঙ্গে ফারিয়া জানান, অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে শেষ পর্যন্ত সিনেমাটিতে তাঁর থাকা সম্ভব হচ্ছে না। তিনি আরও উল্লেখ করেন, সিনেমার সিংহভাগ শুটিং সম্পন্ন হলেও কোর্টরুম কেন্দ্রিক তাঁর অংশের চিত্রায়ণ বাকি রয়ে গিয়েছিল।

অন্যদিকে, পরিচালক রায়হান খান জানিয়েছেন তানিয়া বৃষ্টি ও মৌসুমী হামিদের শারীরিক অসুস্থতার কারণে আপাতত বাকি অংশের কাজ স্থগিত রাখা হয়েছে। ফারিয়ার সরে দাঁড়ানোর সিদ্ধান্তে কিছুটা বিস্ময় প্রকাশ করে তিনি মনে করেন, বিষয়টি হয়তো কোনো সাময়িক অভিমান থেকেও ঘটতে পারে।

তবে ‘ট্রাইব্যুনাল’ হাতছাড়া হলেও থেমে নেই নুসরাত ফারিয়ার কাজের ব্যস্ততা। দীর্ঘ বিরতির পর পুরোদমে ক্যামেরার সামনে ফিরেছেন তিনি। সম্প্রতি কাজ শেষ করেছেন মেহেদী হাসান হৃদয় পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র। এফডিসিতে গান ও গল্পের শুটিংয়ের চমৎকার অভিজ্ঞতার কথা জানিয়ে ফারিয়া এই প্রজেক্টটি নিয়ে নিজের উচচ্ছাস প্রকাশ করেন।

শুধু তা-ই নয়, অতি সম্প্রতি ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘লজ্জা’ নামের একটি বড় বাজেটের চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া। এ সিনেমায় তাঁর সাথে একফ্রেমে দেখা যাবে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকেও। চলতি মাসের ২০ সেপ্টেম্বর থেকে এই নতুন প্রজেক্টের মহরত ও দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। নিজের এই নতুন অবতারকে ভক্তদের জন্য এক বড় সারপ্রাইজ হিসেবেই রাখছেন নুসরাত ফারিয়া।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে