ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » একদিনে দেশে গ্যাস উৎপাদন ২৫৭৬ মিলিয়ন ঘনফুট

একদিনে দেশে গ্যাস উৎপাদন ২৫৭৬ মিলিয়ন ঘনফুট

 

নবপ্রকাশ ডেস্ক:

দেশের দেশীয় গ্যাসক্ষেত্র ও এলএনজি আমদানি মিলিয়ে বর্তমানে দৈনিক গ্যাস উৎপাদন দাঁড়িয়েছে ২ হাজার ৫৭৬ দশমিক ৫ মিলিয়ন ঘনফুটে (এমএমসিএফডি)। ৩ হাজার ৮৫৪ এমএমসিএফডি মোট উৎপাদন সক্ষমতার বিপরীতে এটি মাত্র ৬৬ দশমিক ৯ শতাংশ। ফলে দৈনিক প্রায় ১ হাজার ২৭৭ দশমিক ৫ এমএমসিএফডি উৎপাদন সক্ষমতা অব্যবহৃত থেকে যাচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পেট্রোবাংলার দৈনিক গ্যাস ও কনডেনসেট উৎপাদন ও বিতরণ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশের ১১৯টি উৎপাদনশীল কূপের মধ্যে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) ৪৮২ এমএমসিএফডি, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) ১৩৯ দশমিক ২ এমএমসিএফডি এবং বাপেক্স ১০২ দশমিক ৩ এমএমসিএফডি গ্যাস উৎপাদন করেছে। অর্থাৎ স্থানীয় কোম্পানিগুলোর তিন খাত মিলিয়ে উৎপাদন হয়েছে ৭২৩ দশমিক ৫ এমএমসিএফডি।

অন্যদিকে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর (আইওসি) ৪৩টি কূপ থেকে উৎপাদন হয়েছে ৮৭২ দশমিক ৩ এমএমসিএফডি। এছাড়া এলএনজি আমদানির মাধ্যমে আরপিজিসিএল দৈনিক ৯৮০ দশমিক ৭ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করেছে। সব মিলিয়ে আইওসি ও এলএনজি খাত থেকে এসেছে ১ হাজার ৮৫৩ এমএমসিএফডি গ্যাস। প্রতিবেদনটিতে দৈনিক মোট কনডেনসেট উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে ৫ হাজার ৬৪৫ দশমিক ৩ ব্যারেল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে