ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » উপাচার্য ও শিক্ষা ক্যাডার বিতর্ক তুঙ্গে,পাল্টাপাল্টি কর্মসূচি

উপাচার্য ও শিক্ষা ক্যাডার বিতর্ক তুঙ্গে,পাল্টাপাল্টি কর্মসূচি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলামের এক মন্তব্যকে কেন্দ্র করে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

ঘটনার সূত্রপাত হয়েছে উপাচার্য মন্তব্যকে কেন্দ্র করে। তিনি বলেন বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য প্রয়োজনীয় চিন্তা-চেতনা ও গবেষণার সক্ষমতা বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের মধ্যে নেই।

এই বক্তব্যের প্রতিবাদে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অবস্থান ও ৩ দফা দাবি। উপাচার্যের বক্তব্যকে অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ আখ্যা দিয়ে শিক্ষা ক্যাডার কর্মকর্তারা প্রতিবাদের ঘোষণা দেন।

প্রাথমিক কর্মসূচি: বক্তব্য প্রত্যাহারের দাবিতে ২৩ আগস্ট (রবিবার) সারাদিনব্যাপী কালো ব্যাজ পরিধান।

প্রধান দাবিগুলো:
১. অবমাননাকর বক্তব্য অবিলম্বে প্রত্যাহার ও প্রকাশ্য ক্ষমা প্রার্থনা।
২. ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬ অনুসরণ করে সাত কলেজের স্বকীয়তা ও মর্যাদা রক্ষা।
৩. শিক্ষার্থীদের সমস্যার টেকসই সমাধান ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ একাডেমিক পরিবেশ নিশ্চিত করা।

এর বিপরীতে শিক্ষার্থীদের পাল্টা কর্মসূচি উপাচার্যের বক্তব্যকে বাস্তবমুখী ও গঠনমূলক আখ্যা দিয়ে শিক্ষার্থীরা তাঁর প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন।
পাল্টা কর্মসূচি দেয়। বিসিএস ক্যাডারের কালো ব্যাজ প্রত্যাখ্যান করে ২৩ আগস্ট সারাদিনব্যাপী লাল ব্যাজ পরিধান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লাল প্রোফাইল পিকচার পোস্ট।
শিক্ষার্থীদের অবস্থান: উপাচার্যকে নিয়ে অনলাইন বা অফলাইনে যেকোনো ধরনের বুলিং, অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে