ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » উচ্চশিক্ষার মান উন্নয়নই এখন প্রধান লক্ষ্য: শিক্ষামন্ত্রী

উচ্চশিক্ষার মান উন্নয়নই এখন প্রধান লক্ষ্য: শিক্ষামন্ত্রী

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, আমরা এ সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি। এ সময়ের মধ্যে আমরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি।

সোমবার রাজধানীর হোটেল শেরাটনে বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডায় গিয়ে ভালো করছে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এমনভাবে শিক্ষার্থীদের তৈরি করছে যে তারা বাইরে গিয়ে ভালো করছে। কিন্তু তাদের কোথা থেকে তৈরি করা হয়েছে সেটি স্বীকৃতি পায় না।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার আছে জানিয়ে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক গবেষক আছেন, যারা অন্য দেশের বিনির্মাণে নিজের জ্ঞান ঢেলে দেন। কিন্তু আমরা তাদের খুঁজে বের করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। এদিকে আমরা দৃষ্টি দিচ্ছি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে