নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সম্পন্ন হলেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ (শনিবার, ২৯ আগস্ট) বগুড়া-২ নিজ আসনের নতুন উপজেলার নেতাকর্মীদের নিয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি অর্থ বছরে ৫টি স্থানীয় সরকার নির্বাচনের বাজেট ৬ হাজার কোটি টাকা রাখা হয়েছে। তফসিল ঘোষণা, পোলিং এজেন্ট নিয়োগসহ নির্বাচন কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন নির্বাচন আগে বা পরে হবে তা অর্থ বিভাগ ও স্থানীত সরকার বিভাগ একসাথে বসে সিদ্ধান্ত নেবে। সাধারণ প্রতীকে নির্বাচন হলেও রাজনৈতিক দলগুলো নিজ প্রার্থীদের সমর্থন দেবে।’এদিকে অটোরিকশা সংক্রান্ত বিধিমালা আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
