ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ইসরায়েল-মরক্কো পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক: দূতাবাস খোলার ঘোষণা

ইসরায়েল-মরক্কো পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক: দূতাবাস খোলার ঘোষণা

অনলাইন ডেস্ক:

ইসরায়েল ও মরক্কো তাদের কূটনৈতিক সম্পর্ক উন্নীত করতে সম্মত হয়েছে। এর আওতায় তারা তাদের বর্তমান কূটনৈতিক মিশনগুলোকে পূর্ণাঙ্গ দূতাবাসে রূপান্তর করবে এবং উভয় দেশে রাষ্ট্রদূত নিয়োগ করবে।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি বৈঠকের আয়োজন করেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বোরিতা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারেও সম্মত হয়েছেন।

এর অংশ হিসেবে বিনিয়োগ সুরক্ষা এবং দ্বৈত কর পরিহার সংক্রান্ত দুটি চুক্তি চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত করা হবে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন মিশন তিন দেশের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘মরক্কো ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক, শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন উভয় দেশেরই অভিন্ন স্বার্থের অনুকূল এবং তা শান্তির প্রচেষ্টাকে এগিয়ে নেবে।

উভয় পক্ষ বিমান যোগাযোগ সম্প্রসারণের বিষয়েও সম্মত হয়েছে, যার মধ্যে রয়েছে উভয় দেশের বিমান সংস্থাগুলোর সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা এবং আগামী মাসগুলোতে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফরের পরিকল্পনাও নিশ্চিত করেছে।

আব্রাহাম অ্যাকর্ডসের ষষ্ঠ বার্ষিকীর ঠিক এক দিন পর এই ঘোষণা এলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছিলেন। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, সুদান ও কাজাখস্তান এই চুক্তিতে যোগ দিয়েছে।

আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করাই এই চুক্তিগুলোর লক্ষ্য। 

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে