ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ইরানবিরোধী জোট: ৪ দেশকে যুক্তরাষ্ট্রের ধন্যবাদ

ইরানবিরোধী জোট: ৪ দেশকে যুক্তরাষ্ট্রের ধন্যবাদ

নবপ্রকাশ ডেস্ক:

ইরানের ওপর অর্থনৈতিক ও বাণিজ্যিক বিধিনিষেধ জোরদার করতে যুক্তরাষ্ট্রের গৃহীত পদক্ষেপগুলোতে সক্রিয়ভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ওয়াশিংটনের অনুরোধে সাড়া দিয়ে তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করায় এই চার দেশের সরকারের প্রতি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মার্কিন অর্থমন্ত্রী জানান, ইরানি অর্থনীতি ও বাণিজ্যকে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শীর্ষক বৈশ্বিক অভিযান পরিচালনা করছে। এ উদ্দেশ্যে মার্কিন প্রশাসনিক প্রতিনিধি দল বিভিন্ন দেশে কূটনৈতিক ও বাণিজ্যিক চাপ অব্যাহত রেখেছে এবং তার সুনির্দিষ্ট ফল মিলতে শুরু করেছে।

স্কট বেসেন্ট জানান, সাম্প্রতিক এই কূটনৈতিক তৎপরতার ফলে তুরস্ক ও ওমান তাদের আকাশসীমায় ইরানি বিমানসংস্থা ‘মাহান এয়ার’-এর সকল ফ্লাইট চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের দেশে সব ধরনের ইরানি এয়ারলাইন্সের অবতরণ ও কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।

বিমান চলাচলের পাশাপাশি ব্যাংকিং খাকেও বড় ধরনের আঘাত আনা হয়েছে বলে জানান মার্কিন অর্থমন্ত্রী। তিনি উল্লেখ করেন, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলো ইরানের সঙ্গে সব ধরণের আর্থিক লেনদেন বাতিল ও স্থগিত করেছে।

তেহরান যাতে তাদের কথিত ‘সন্ত্রাসবাদী ও সামরিক কর্মকাণ্ডে’ অর্থায়ন অব্যাহত রাখতে না পারে, সে লক্ষ্যে বিশ্বজুড়ে ইরানি রাজস্ব আয়ের পথগুলো বন্ধ করতে আরও কাজ করা বাকি রয়েছে বলে মন্তব্য করেন বেসেন্ট। এ উদ্দেশ্য অর্জনে যুক্তরাজ্য, তুরস্ক, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্রদের সঙ্গে ওয়াশিংটন একযোগে মার্কিন অর্থনৈতিক চাপ ও অবরোধ আরও জোরদার করে যাবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে