ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ইম্পেরিয়াল হেলথ কেয়ার (প্রা.) লিমিটেডের সাথে কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশনের সমঝোতা স্বারক সই

ইম্পেরিয়াল হেলথ কেয়ার (প্রা.) লিমিটেডের সাথে কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশনের সমঝোতা স্বারক সই

উন্নত স্বাস্থ্যসেবা, উদ্ভাবন ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইম্পেরিয়াল হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড এবং কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশন- কেডিএফে’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর হাতিরপুলে ইম্পেরিয়াল হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

ইম্পেরিয়াল হেলথকেয়ার প্রাইভেট (বিডি) লিমিটেডের পক্ষে সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবর রহমান,, পরিচালক সরোয়ার জাহান চৌধুরী এবং জেনারেল ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী।

ব্যবস্থাপনা পরিচালক মাহবুবর রহমান বলেন, এটা শুধু ব্যবসা না, আমরা মানবসেবার প্রতিশ্রুতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই; স্বল্প খরচে মানুষের দৌড়গোাড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।

মেহেদী হাসান চৌধুরী বলেন, পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আরো ভালো করতে চাই। আমাদের সম্মান ধরে রেখে কাজ করবো। সারা দেশে আরো শাখা করার ইচ্ছে প্রকাশ করেন তিনি এবং সেখানেও কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশনকে পাশে পাওয়ার প্রত্যাশা করেন মেহেদী হাসান।

কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশনের পক্ষে সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ফাউন্ডেশনের আহবায়ক মো. আইয়ুব আলী চৌধুরী এবং সমন্বয়ক ডা. মাসুদ ইকবাল।

ডা. মাসুদ ইকবাল বলেন, আমাদের আইডিয়াটা নতুন, এটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে; সার্ভিসটা ভিন্ন ধরনের এবং সেবামূলকও। এটা চলমান রাখার পাশাপাশি ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশন (KDRF) বাংলাদেশের একটি অলাভজনক স্বাস্থ্য ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান। এটি কিডনি রোগ প্রতিরোধ, গবেষণা, জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং চিকিৎসকদের প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ে কাজ করে। এছাড়া প্রতিষ্ঠানটি কিডনি রোগ ও অসংক্রামক রোগ (NCD) নিয়ে বিভিন্ন গবেষণা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে।

আর ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ার (বিডি) লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক প্রতিষ্ঠান। এটি আধুনিক ল্যাবরেটরি, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন রোগের নির্ণয়সেবা প্রদান করে। প্রতিষ্ঠানটির লক্ষ্য আন্তর্জাতিক মানের নির্ভুল, নির্ভরযোগ্য ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে