ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা লন্ডনের বাড়ি বিক্রি করে দিচ্ছেন

ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা লন্ডনের বাড়ি বিক্রি করে দিচ্ছেন

নবপ্রকাশ ডেস্ক:
প্রায় ৩০ বছর ধরে জেমিমা গোল্ডস্মিথের ব্যতিক্রমধর্মী পশ্চিম লন্ডনের প্রাসাদসদৃশ বাড়িটি ছিল তার সন্তানদের সরগরম পারিবারিক আবাস, বিশ্বখ্যাত তারকা ও রাজনৈতিক অভিজাতদের নিরাপদ আশ্রয়স্থল। তবে এখন ৬৫ লাখ পাউন্ড মূল্যে বাড়িটি বিক্রির জন্য বাজারে তোলা হয়েছে। ঘনিষ্ঠজনদের ভাষ্য, ছেলে ও সৎমেয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর ৫২ বছর বয়সী জেমিমা ‘এম্পটি নেস্ট সিনড্রোমে’ ভুগছেন। জেমিমা চিত্রনাট্যকার ও প্রযোজক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রথম স্ত্রী। তবে তাদের বিচ্ছেদ ঘটেছে বহু আগেই। জেমিমা এখন নতুন করে জীবন শুরু করতে চান বলে জানা গেছে। বিলিয়নিয়ার অর্থনৈতিক বিনিয়োগকারী ক্যামেরন ও’রেইলির সঙ্গে বিয়ের আগে তিনি নতুন পরিকল্পনা করছেন। বিয়ের পর সুইজারল্যান্ডে ও’রেইলির বাড়ি এবং কটসওল্ডসে তার ১ কোটি ৫০ লাখ পাউন্ডের ম্যানর হাউস- এই দুই জায়গায় সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার।

১৯৯৯ সালে পাঁচ বেডরুমের লন্ডনের বাড়ি ‘ব্রিটানিয়া স্টুডিওস’ কিনেছিলেন জেমিমা। তখন দ্বিতীয় সন্তান ছিল তার গর্ভে। তিনি পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বিবাহিত ছিলেন। তাদের বিচ্ছেদের পর প্রধানমন্ত্রী হন ইমরান। ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতির মামলায় কারাবন্দি হন।

এআই ভিডিওতে কৌতুক অভিনেতাকে ডাস্টবিনে ফেলে দিয়ে নাচলেন ট্রাম্প
শুক্রবার জেমিমার বাড়িটি আনুষ্ঠানিকভাবে বিক্রির তালিকায় ওঠে। এ বিষয়ে জেমিমা বলেন, প্রায় ৩০ বছর এখানে থাকার পর আমার সন্তানরা সবাই বাড়ি ছেড়ে চলে গেছে। শেষ পর্যন্ত আমিও এখন সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটি সূত্র জানিয়েছে, তিনি আগেও বাড়ি বদলের কথা ভেবেছিলেন। কিন্তু এত নিরাপদ ও ব্যক্তিগত পরিবেশের নতুন জায়গা খুঁজে পাওয়া কঠিন ছিল। এটি একেবারেই ‘এম্পটি নেস্ট সিনড্রোম’-এর ঘটনা। বিয়ের আগে নতুনভাবে শুরু করার এটাই উপযুক্ত সময়।

চেলসি-ফুলহ্যাম সীমান্তে অবস্থিত বাড়িটিকে দর্শনার্থীরা প্রচলিত পারিবারিক বাড়ির চেয়ে নিউইয়র্কের কোনো লফটের সঙ্গে বেশি তুলনা করেন। বাড়িটির কেন্দ্রস্থলে রয়েছে ৪৯ ফুট দীর্ঘ ওপেন-প্ল্যান রান্নাঘর, ডাইনিং ও বসার ঘর। এর অভ্যন্তরীণ সাজে একদিকে পুরনো অভিজাত ঐশ্বর্যের ছাপ, অন্যদিকে বোহেমিয়ান আরামদায়ক পরিবেশের মিশেল।
জেমিমা হলেন প্রয়াত অর্থনৈতিক ব্যবসায়ী স্যার জেমস গোল্ডস্মিথ ও তার দ্বিতীয় স্ত্রী লেডি অ্যানাবেলের মেয়ে। ২০০৪ সালে ইমরান খানের সঙ্গে তার বিচ্ছেদ হয়। ঘনিষ্ঠজনদের মতে, গত অক্টোবরে ৯১ বছর বয়সে মায়ের মৃত্যুর পর ব্রিটানিয়া স্টুডিওসের প্রতি জেমিমার আবেগিক টান অনেকটাই কমে যায়। গত মাসে মেইল অন সানডে প্রথম জেমিমার সঙ্গে ক্যামেরন ও’রেইলির বাগদানের খবর প্রকাশ করে। ক্যামেরন হলেন প্রয়াত আইরিশ গণমাধ্যম ব্যবসায়ী স্যার অ্যান্থনি ও’রেইলির ছেলে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে