ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ইন্দোনেশিয়ায় অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ১১ জন নিহত

ইন্দোনেশিয়ায় অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ১১ জন নিহত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি বাজারের অন্তত ৪০টি দোকান ও বাড়ি পুড়ে গেছে।

সোমবার মধ্যরাতে মধ্য পাপুয়া প্রদেশের পানিয়াই শহরে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের কয়েকটি দোকান ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।

স্থানীয় পুলিশ মুখপাত্র হেনরি জে. মানুরং জানান, আগুন নেভাতে দমকলের গাড়ি ও জলকামান ব্যবহার করা হলেও আগুন নিয়ন্ত্রণে আনতে তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে।

তিনি বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দগ্ধ অবস্থায় ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন শিশু। শিশুদের বয়স দুই থেকে নয় বছরের মধ্যে।

হেনরি বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়ি ও দোকানপাট কাছাকাছি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে।

এদিকে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

ইন্দোনেশিয়ায় অগ্নিকাণ্ড ও শিল্প দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা এর আগেও ঘটেছে। গত বছরের ডিসেম্বরে মধ্য জাকার্তার একটি সাততলা অফিস ভবনে আগুনে ২২ জন নিহত হন। সূত্র: গালফ নিউজ

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে