ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ইতালিতে জেমসের ‘নগরবাউল’-এর বিরুদ্ধে প্রতারণার মামলা

ইতালিতে জেমসের ‘নগরবাউল’-এর বিরুদ্ধে প্রতারণার মামলা

ইতালির রোমে বাংলাদেশের রকস্টার মাহফুজ আনাম জেমসের ব্যান্ড ‘নগরবাউল’-এর বিরুদ্ধে ৩৫ হাজার ইউরো প্রতারণার অভিযোগ করেছেন এক বাংলাদেশি কনসার্ট আয়োজক।

তবে এ অভিযোগের বিষয়ে জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানিয়েছেন, বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার অংশ হওয়ায় আইনিভাবেই এর মোকাবেলা করবেন তাঁরা।

শুক্রবার রাতে ভেনিস থেকে গণমাধ্যমকে রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘যে কেউ যে কারো নামে অভিযোগ করতেই পারেন। এর মানে এই নয় যে অভিযোগ মানেই প্রমাণিত হয়ে গেছে সব। যেহেতু বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার অংশ, আমরা তা আইনিভাবেই মোকাবেলা করব।’

রোমের অ্যাচিলিয়া এলাকার কারাবিনিয়েরি পুলিশ স্টেশনে গত ২১ আগস্ট লিখিত অভিযোগটি করেন বাংলাদেশি কনসার্ট আয়োজক আবুল মোয়াজ।

অভিযোগের নথিতে বলা হয়েছে, রোম ও ভেনিসে দুটি অনুষ্ঠানের আয়োজনের জন্য ‘নগরবাউল’ জেমসের দলকে মোট ৩৫ হাজার ইউরো দেওয়া হয়েছিল।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অর্থ লেনদেনের বিষয়টি জেমসের দলের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিনের সঙ্গে করা চুক্তি বা সমঝোতার সঙ্গে সম্পর্কিত।

তবে অভিযোগের নথিতে জেমস নিজে ওই অর্থ গ্রহণ করেছেন কিংবা ব্যক্তিগতভাবে প্রতারণা করেছেন, এমন কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

এ প্রসঙ্গে রুবাইয়াৎ ঠাকুর রবিন আরো বলেন, ‘এটি পুলিশের কাছে করা একটি অভিযোগ।

অভিযোগ গ্রহণ করা হয়েছে মানেই তা প্রমাণিত হয়েছে বা আদালত কোনো রায় দিয়েছেন, এমন নয়। আর আমি তো আগেই বলেছি, আমরা যদি চুক্তি ভঙ্গ করি, আমাদের বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নিতে পারে। আমরা এখন ২৩ তারিখ ভেনিস কনসার্ট নিয়েই ব্যস্ত। অন্য কোনো কিছু নিয়ে এখন ভাবছি না।’
এদিকে অভিযোগের মধ্যেই ইতালিতে ‘নগরবাউল’-এর নির্ধারিত কনসার্ট নিয়ে প্রস্তুতি চলছে।আগামীকাল ২৩ আগস্ট ভেনিসে জেমস ও তাঁর ব্যান্ডের কনসার্ট হওয়ার কথা রয়েছে।

 

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে