ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ইউজিসির জরুরি সভা আজ

ইউজিসির জরুরি সভা আজ

নবপ্রকাশ ডেস্ক: বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টায় ইউজিসি ভবনের ষষ্ঠ তলার সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

সোমবার ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপান্তরের লক্ষ্যে ‘Transforming Higher Education in Bangladesh: Roadmap to Sustainable Excellence’ শীর্ষক দিনব্যাপী জাতীয় কর্মশালার আয়োজন করা হয়েছে।

 

কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ কর্মশালায় নীতিনির্ধারক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি ও উন্নয়ন-সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেবেন।

 

সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদসহ কমিশনের সদস্য, সচিব, পরিচালক এবং কর্মশালা আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। একই সঙ্গে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানকে একজন রিপোর্টার ও একজন ক্যামেরাপার্সন পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে