ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » আ. লীগকে দেশে ফেরার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর

আ. লীগকে দেশে ফেরার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর

 

নবপ্রকাশ ডেস্ক:

শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফেরত আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দ্বিপক্ষীয় বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে অফিসিয়ালি রিকোয়েস্ট করেছি—অ্যাজ পার এক্সট্রাডিশন ট্রিটি যেন সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের, শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের ফেরত দেওয়া হয়।” তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হন, তবে আইন নিজস্ব গতিতে ও স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসরদের আইনের আওতায় আনতে পুলিশকে নিজস্ব গোয়েন্দা তথ্য (ইন্টেলিজেন্স সাপোর্ট) কার্যকারীভাবে ব্যবহারের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সাথে এসব আসামিদের গ্রেপ্তারে যারা উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।

পুলিশের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশের ইন্টেলিজেন্স সার্ভিস সবচাইতে শক্তিশালী। তাই নিজেদের গোয়েন্দা তথ্য সঠিকভাবে ব্যবহার করে আত্মগোপনে থাকা দোসরদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

বিগত সরকারের আমলের অপরাধের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী এক মাসেই দেশের প্রায় ১,৪০০ নাগরিককে হত্যা করা হয়েছে। বিগত ১৭ বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। যারা আসমান থেকে গুলি চালিয়ে সাধারণ মানুষ হত্যা করেছে কিংবা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, দেশের মানুষ তাদের কখনো রাজনীতিতে ফিরিয়ে আনবে না। বর্বর হত্যাকাণ্ডের পর কোনো প্রকার অনুশোচনা প্রকাশ না করে বিদেশ থেকে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদেরও সমালোচনা করেন তিনি।

অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় সেবার জন্য ৯৮ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে