ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » আষাঢ়ের শেষ প্রান্তে এসে চেনা গেল আষাঢ়কে

আষাঢ়ের শেষ প্রান্তে এসে চেনা গেল আষাঢ়কে

নবপ্রকাশ ডেস্কঃ

আষাঢ়ের শেষ প্রান্তে এসে চেনা গেল আষাঢ়কে। এবারের আষাঢ়ে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে আবহাওয়া অধিদপ্তর এমনই সংবাদ দিয়েছেন। কিন্তু গত মঙ্গলবার থেকে আসার ফিরেছে চেনা রূপে ফিরেছে বর্ষা। নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে গত কদিন ধরেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। উত্তরের নদ-নদীর পানি যেমন বেড়েছে, টানা বৃষ্টিতে চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। পাশাপাশি ভূমিধসের মতো ঘটনায় এরই মধ্যে অনেকের প্রাণ গেছে। বিভিন্ন জেলায় আশঙ্কা তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতির। ঢাকার আকাশেও গত তিন-চারদিন ধরে থেমে থেকে বৃষ্টি ঝরছে। ছুটির দিন শুক্রবার (১০ জুলাই) ভোর থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি ঝরছে। এতে অনেক এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে হাঁটুসমান পানি জমেছে। ছুটির দিনেও নানা শ্রেণিপেশার মানুষকে বৃষ্টি মাথায় নিয়েই গন্তব্যে ছুটতে দেখা গেছে। সকালে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায়, সাতসকালের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও খেটে খাওয়া মানুষেরা। বৃষ্টি থেকে রক্ষায় কেউ ছাতা মাথায়, কেউ পলিথিনে মুড়িয়ে রেখেছেন নিজেকে। কেউ কেউ রেইনকোট পরে গন্তব্যে ছুটেছে। দেশজুড়ে ৪৮ ঘণ্টার ভারী বর্ষণের পূর্বাভাস গত মঙ্গলবার প্রায় সারা দিনই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হয়। এতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টি ঝরেছে বুধবারও। গতকাল বৃহস্পতিবার দিনের শুরু থেকে বিভিন্ন সময়ে ঢাকায় বৃষ্টি হয়েছে। রাতেও বৃষ্টি ছিল থেমে থেমে। ভোর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। রাজধানীর বাংলামোটর মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন গুলিস্তানগামী একজন যাত্রী। হাতে ছাতা থাকার পরও ভারী বৃষ্টিতে তার শরীর প্রায় পুরোটাই ভিজে গেছে। বৃষ্টি ভাড়াও গুনতে হয়েছে বেশি। আবহাওয়া অফিস আগেই জানিয়েছে, সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিন বৃষ্টি ঝরবে। নিম্নচাপটি ভারতের মধ্যপ্রদেশের দিকে চলে গেলেও এর প্রভাবে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আগামীকাল শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে