ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » আমেরিকার সুপারমার্কেটে দুষ্কৃতিকারিদের গুলিতে গুজরাটি নারী নিহত

আমেরিকার সুপারমার্কেটে দুষ্কৃতিকারিদের গুলিতে গুজরাটি নারী নিহত

নবপ্রকাশ ডেস্ক:

আমেরিকার ভার্জিনিয়ায় সুপারমার্কেটে এক গুজরাটি মহিলাকে গুলি করে খুন করল এক দুষ্কৃতীকারি। মৃতার নাম মেঘনাবেন প্যাটেল (৪৫)। তিনি ভার্জিনিয়ার এক সুপারমার্কেটে কাজ করতেন। গত ১০ বছর ধরে ভার্জিনিয়াতেই থাকছিলেন তিনি।

পুলিশ সূত্রে খবর, মেহসানার বাসিন্দা মেঘনাবেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যে সময় ঘটনাটি ঘটে সেই সময় সুপারমার্কেটে কোনও গ্রাহক ছিলেন না। কালো জ্যাকেট পরা এক দুষ্কৃতীকারি মুখ ঢেকে সুপারমার্কেটে ঢোকে। ঢুকেই সে সোজা ক্যাশ কাউন্টারের দিকে চলে যায়। সেখানে ছিলেন মেঘনাবেন। দুষ্কৃতীকারি যখন লুটপাট শুরু করে, তখন বাধা দেন মেঘনাবেন। বাধার মুখে পড়তেই ওই দুষ্কৃতীকারি বন্দুক বার করে মেঘনাবেনকে খুব কাছ থেকে গুলি করে। তার পরই সুপারমার্কেট ছেড়ে পালিয়ে যায়।

সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। পুলিশ ওই ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকারিকে চিহ্নিত করার কাজ শুরু করেছে। মেঘনাবেনের দুই সন্তান রয়েছে। ইতিমধ্যেই গুজরাটে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, সুপারমার্কেটে ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীকারি লুটপাটের চেষ্টা করে। কিন্তু মেঘনাবেন তাকে বাধা দেন। তখনই তাঁকে লক্ষ্য করে পর পর গুলি চালায় দুষ্কৃতীকারি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল মেঘনাবেনের। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে