ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » আমিশা প্যাটেলের গৃহকর্মী পুলিশ হেফাজতে

আমিশা প্যাটেলের গৃহকর্মী পুলিশ হেফাজতে

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের চার্চগেট এলাকার পারিবারিক বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। অভিনেত্রীর বাবা-মায়ের ওই আবাসন থেকে আনুমানিক ৫ লাখ রুপি মূল্যের মূল্যবান স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সংবাদ সংস্থা ইন্ডিয়ান অ্যারাবিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)-এর সূত্রে জানা যায়, চুরির অভিযোগে ইতোমধ্যে সীমা ঘাটে (৪০) নামের এক গৃহকর্মীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। অভিযুক্ত নারী মহারাষ্ট্রের পালঘর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, প্রায় দেড় বছর ধরে আমিশা প্যাটেলের মা আশা প্যাটেলের বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করছিলেন সীমা। চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর মেরিন ড্রাইভ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশি তদন্ত শুরু হয়। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভিরার এলাকা থেকে সীমাকে আটক করা হয়।

তদন্তকারীদের সূত্রে জানা যায়, চলতি ২০২৬ সালের জানুয়ারি মাসেই ওই বাড়ি থেকে একটি মূল্যবান চুরি লোপাট হওয়ার বিষয়টি প্রথম নজরে আসে পরিবারের। আশা প্যাটেলের প্রাথমিক সন্দেহ ছিল গৃহকর্মী সীমার ওপরই। সে কারণে তিনি আইনি পদক্ষেপ না নিয়ে প্রায় ৫-৬ মাস ধরে সীমাকে নিজ থেকে অপরাধ স্বীকার করে গয়নাটি ফিরিয়ে দেওয়ার সুযোগ দিয়েছিলেন। তবে দীর্ঘ সময়েও অলংকার ফেরত না পাওয়ায় বাধ্য হয়ে মেরিন ড্রাইভ থানার শরণাপন্ন হন আশা প্যাটেল।

ঘটনার তদন্তে নেমে মেরিন ড্রাইভ থানার ক্রাইম ডিটেকশন টিম প্রথমে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩০৬ ধারায় মামলা নথিভুক্ত করে। পুলিশি জালে ভিরার থেকে সীমা ধরা পড়ার পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত অভিযুক্তকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে