ঢাকা
ঢাকা, বুধবার, ০৩ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ০৩ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা

 

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই প্রতিবেদন জমা দেয়া হয়।

এর আগে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজস্ব তদন্ত কমিটির প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিয়েছে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ জুন) তদন্ত প্রতিবেদনটি জমা দেয়া হয়।

গত ২৭ মে ভোরে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৩ ঘণ্টার মধ্যে ৬ নবজাতকের মৃত্যু হয়। ওই ঘটনায় অবহেলার অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এক শিশুর স্বজনের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে রমনা থানায় মামলাটি রেকর্ড করা হয়। সেদিন রাতেই মামলার বিষয়টি নিশ্চিত করেন রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাহিদুল ইসলাম।

অন্যদিকে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি। পরবর্তীতে তারা ৩ জুন পর্যন্ত সময় চায়। এরই ধারাবাহিকতায় বুধবার মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি বুধবার তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কাছে জমা দিয়েছে। এছাড়া বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত কমিটি তাদের রিপোর্ট জমা দেবে। পাশাপাশি ওইদিন (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদন নিয়ে বিস্তারিত তুলে ধরবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে