ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা ডিএসসিসির

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও ত্রুটির অভিযোগে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার (৩১ মে) বিকেলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।

ডিএসসিসি সূত্রে জানা যায়, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করা হয়। এ সময় খাদ্য সংরক্ষণ, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং ভোক্তা সেবা সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও ত্রুটি শনাক্ত করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। পরিদর্শন শেষে নিরাপদ খাদ্য আইনের আওতায় হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা তদারকির অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, জনগণের নিরাপদ সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে পরিচালিত হতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হাসপাতাল, রেস্টুরেন্ট, খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে নিয়মিত নজরদারি জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে