ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » আগামী ১০ মে থেকে শুরু এমপিও কার্ক্রম

আগামী ১০ মে থেকে শুরু এমপিও কার্ক্রম

স্টাফ রিপোটার:
সরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত প্রায় পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর মে মাসের বেতন এবং আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার বিল জমা নেওয়া শুরু হবে আগামী ১০ মে থেকে।রোববার (৩ মে) সকালে গণমাধ্যমে এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন।

তিনি জানান, ১০ মে থেকে অনলাইনে বিল সাবমিট কার্যক্রম শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের পর আর কোনো তথ্য জমা দেওয়া যাবে না।

জানা গেছে, প্রতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান। অনলাইনে বিল দাখিলের পর তা যাচাই-বাছাই করা হয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে