ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » আগস্টের অর্থনৈতিক সূচকে স্বস্তি: মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ

আগস্টের অর্থনৈতিক সূচকে স্বস্তি: মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ

নব প্রকাশ ডেস্ক: 

দেশের বাজারে নিত্যপণ্য ও সেবামূল্যের ধারাবাহিক ঊর্ধ্বগতিতে আগস্ট মাসে সামান্য ভাটার টান দেখা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুযায়ী, এ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.২৬ শতাংশে। তবে মূল্যস্ফীতি সূচকে সামান্য স্বস্তি দেখা গেলেও সাধারণ শ্রমজীবী ও নির্দিষ্ট আয়ের মানুষের প্রকৃত আয়ে তার ইতিবাচক প্রতিফলন ঘটেনি; কারণ একই সময়ে মজুরি বৃদ্ধির গতি ছিল মূল্যস্ফীতির হারের চেয়ে বেশ কম।

গত সোমবার (৭ সেপ্টেম্বর) বিবিএস প্রকাশিত ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্যে এই চিত্রের কথা উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, বিদায়ী জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছিল ৮.৩২ শতাংশ। আগস্টে তা ০.০৬ শতাংশ পয়েন্ট কমেছে। গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলেও এবার সূচক সামান্য নিম্নমুখী; ২০২৩ সালের আগস্টে মূল্যস্ফীতির এই হার ছিল ৮.২৯ শতাংশ, যা চলতি বছরের আগস্টে ০.০৩ শতাংশ পয়েন্ট কমেছে।

অর্থনীতিবিদ ও বাজার বিশেষজ্ঞদের মতে, সূচকের এই সামান্য পতন বাজার পরিস্থিতির জন্য কিছুটা ইতিবাচক হলেও আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় এখনো উঁচুতে অবস্থান করছে। ফলে দৈনন্দিন কেনাকাটা ও সংসারের বাজেট মেলাতে সাধারণ মানুষকে আগের মতোই হিমশিম খেতে হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে