ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন গাজীপুরের এসপি

আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন গাজীপুরের এসপি

মোঃ আকরাম হোসেন গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গাজীপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, জননিরাপত্তা এবং পুলিশের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন পুলিশ সুপার। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণমাধ্যমকর্মীদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
পুলিশ সুপার বলেন, নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গাজীপুর গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জরুরি। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, বিপিএমসহ গাজীপুর জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে