ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » অসুস্থ মানুষের সেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: সমাজকল্যাণমন্ত্রী

অসুস্থ মানুষের সেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: সমাজকল্যাণমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

অর্থের অভাবে দেশের কোনো নাগরিকের শিক্ষা ও চিকিৎসা সেবা বন্ধ হয়ে যাবে—বর্তমান সরকার তা বিশ্বাস করে না বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, যেকোনো অসুস্থ মানুষকে সেবা প্রদান করা সরকারের একটি মৌলিক দায়িত্ব।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ‘বিশ্ব সিস্টিক ফাইব্রোসিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যেখানে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মানোন্নয়নকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে।

বাংলাদেশ শিশু হাসপাতালের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। যা পর্যায়ক্রমে সেবার পরিধি বাড়িয়ে আজ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শিশু হাসপাতালে রূপ পরিগ্রহ করেছে। বিশেষ করে শিশু হাসপাতালে বিরল রোগের চিকিৎসায় আধুনিক ‘স্টেম সেল থেরাপি’ কার্যক্রম চালু করায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ জানান।

স্বাস্থ্য খাতের অগ্রগতির বিষয়ে ডা. জাহিদ হোসেন উল্লেখ করেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর এই খাতেই এবার সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচনে বিএনপি কোনো গতানুগতিক ইশতেহার না দিয়ে দীর্ঘ গবেষণা ও সময়ের সমন্বয় ঘটিয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি দফা প্রণয়ন করেছে।

আইনশৃঙ্খলার আধুনিকায়ন ও অপরাধ শনাক্তকরণে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, দেশের প্রতিটি বিভাগীয় শহরে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এফবিআই (FBI) স্ট্যান্ডার্ডের ডিএনএ ল্যাব চালু করা হবে। এর ফলে আঞ্চলিক পর্যায় থেকেই হত্যা, ধর্ষণ কিংবা অজ্ঞাত লাশ শনাক্তকরণের মতো জটিল মামলার নির্ভুল আলামত অত্যন্ত দ্রুততার সঙ্গে পরীক্ষা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করেছে। তিনি এই সুযোগে গবেষণা ও পেশাগত দক্ষতা অর্জনে চিকিৎসা সংশ্লিষ্টদের আরও জোরদার ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিজ্ঞ বিশেষজ্ঞরা জানান, বিশ্বের ৯৬টি দেশে বর্তমানে আনুমানিক দুই লাখ মানুষ প্রাণঘাতী ‘সিস্টিক ফাইব্রোসিস’ (সিএফ) রোগে আক্রান্ত হলেও তাদের মধ্যে মাত্র ৫৯ শতাংশের রোগ নির্ণয় করা সম্ভব হয়েছে। উদ্বেগের বিষয় হলো, জীবন রক্ষাকারী আধুনিক ‘ইটিআই’ (ETI) চিকিৎসার সুযোগ পাচ্ছেন মোট রোগীর মাত্র ২৭ শতাংশ। রোগ নির্ণয়ের অপ্রতুলতা এবং অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসার কারণে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর আক্রান্ত ব্যক্তিরা চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, কর্মকর্তা এবং চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে