ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » অভিনয় শেখাতে এবার ইউটিউবে সালমান

অভিনয় শেখাতে এবার ইউটিউবে সালমান

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন ধরে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্যের দেখা না পাওয়া বলিউড সুপারস্টার সালমান খান এবার সম্পূর্ণ নতুন এক রূপে হাজির হলেন ভক্তদের সামনে। জটিলতা কাটিয়ে মুক্তির অপেক্ষায় থাকা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ এবং একটি বড় বাজেটের দক্ষিণী সিনেমার শুটিংয়ের ব্যস্ততার মাঝেই ডিজিটাল মাধ্যমে এক নতুন সফর শুরু করেছেন এই অভিনেতা। অভিনয়ের নানাবিধ খুঁটিনাটি শেখাতে ও অভিজ্ঞতা শেয়ার করতে একটি অফিশিয়াল ইউটিউব চ্যানেল চালু করেছেন বলিউডের ‘ভাইজান’।

‘বিয়িং দ্য সালমান খান’ (Being The Salman Khan) নামের এই নতুন ইউটিউব চ্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা অভিনেতা নিজেই দিয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে চ্যানেলটির লিংক শেয়ার করে সালমান লেখেন, “তাহলে শুরু থেকে শুরু করি। আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল। এ থেকে জেড— সবকিছু এখানেই পাওয়া যাবে।”

প্রায় চার দশকের বর্ণাঢ্য অভিনয়জীবনে নিজস্ব স্বকীয়তা, স্ক্রিন প্রেজেন্স ও অনন্য ব্যক্তিত্ব দিয়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন সালমান। এবার সেই অর্জিত অভিজ্ঞতাকে উদীয়মান ও অভিনয়ে আগ্রহীদের কাজে লাগাতে চান তিনি। ডিজিটাল এই প্ল্যাটফর্মের মাধ্যমে অভিনয়ের নানা কৌশল, বডি ল্যাঙ্গুয়েজ ও খুঁটিনাটি দিক তুলে ধরা হবে।

চ্যানেলটির উদ্বোধনী প্রচার ঝলক ও কন্টেন্টেও দেখা গেছে বেশ ভিন্নধর্মী আইডিয়া। সেখানে সালমানকে দুটি পৃথক রূপে ফুটিয়ে তোলা হয়েছে—একদিকে তিনি একজন অভিজ্ঞ ও গম্ভীর অভিনয় প্রশিক্ষক, অন্যদিকে অভিনয়ের পাঠ নিতে আসা এক শিক্ষানবিশ। এই দুই চরিত্রের রসায়ন ও অভিনব উপস্থাপনার মাধ্যমে তিনি অভিনয়শিল্পের নানা দিক ফুটিয়ে তুলবেন বলে ইঙ্গিত দিয়েছেন। এই উদ্যোগ ভক্তদের পাশাপাশি নতুন শিল্পীদের মধ্যেও তুমুল কৌতূহল তৈরি করেছে।

উল্লেখ্য, ডিজিটাল ইউটিউব দুনিয়ায় সালমানের পদচারণা এবারই প্রথম নয়। ২০২০ সালে করোনাকালে ‘সালমান খান ফিল্ম মিউজিক’ নামে একটি অফিশিয়াল চ্যানেল চালু করেছিলেন তিনি, যার গ্রাহক সংখ্যা প্রায় ৩০ লাখ। সেই সময় তিনি ‘প্যায়ার করোনা’ ও ‘তেরে বিনা’-র মতো গান প্রকাশ করে সংগীতে নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন। তবে এবার আর কেবল বিনোদন বা গান নয়, সরাসরি অভিনয় শেখানোর অভিনব মাধ্যম হিসেবে নিজেকে উপস্থাপন করলেন সালমান খান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে