ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » অনার্সের ৪ বছরের কোর্স নির্ধারিত সময়েই শেষ করার নির্দেশ শিক্ষামন্ত্রীর

অনার্সের ৪ বছরের কোর্স নির্ধারিত সময়েই শেষ করার নির্দেশ শিক্ষামন্ত্রীর

বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, সিলেবাস ও কারিকুলাম আপডেট করার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের শিক্ষাব্যবস্থাকে স্মার্ট, তথ্যনিষ্ঠ, রেজিলিয়েন্ট, মূল্যবোধসম্পন্ন এবং আনন্দদায়ক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (২৩জুন) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দানের সময় তিনি এ কথা বলেন।
শিক্ষাজীবনে অতিরিক্ত সময় ব্যয় হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী এক পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে ক্লাস টেন পর্যন্ত পড়তে এবং ১২ গ্রেড শেষ করতে ১৮ বছর লাগার কথা থাকলেও শিক্ষার্থীদের ২০ বছর লেগে যাচ্ছে। প্রতিটি স্টুডেন্টের কাছ থেকে আমরা দুটি বছর করে নিয়ে নিচ্ছি। এসএসসি ও এইচএসসি মিলিয়ে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী যদি এক বছর করেও সময় নষ্ট করে, তবে আমরা জাতির জীবন থেকে ৪০ লাখ বছর পিছিয়ে গেলাম।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দেশের শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতেই হবে, যাতে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় অপচয় না হয়। ইতিমধ্যে আমরা ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছি। যাতে তারা যথাযথ প্রস্তুতি নিতে পারে। এর পর থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়াও সমন্বয় করব। শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তনের কোনো বিকল্প নেই। এ জন্য বিশ্ববিদ্যালয়ের চার বছরের কোর্স চার বছরের মধ্যেই শেষ করতে।’

তিনি আরো বলেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই আগামী প্রজন্ম গঠনে শিক্ষকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। শিক্ষকদের মাঝে স্বতঃপ্রনোদনা থাকতে হবে। শিক্ষকদের নিজেদের সম্মান অর্জন করে নিতে হবে।
এখন পরীক্ষায় নকলের ধরন পরিবর্তন হয়েছে। অনেকে ডিজিটাল যন্ত্র ব্যবহার করে নকল করার চেষ্টা করে। তাই এ বিষয়ে কেন্দ্র সচিবদের সতর্ক থাকতে হবে এবং স্বচ্ছভাবে পরীক্ষা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে কার্যকর ভূমিকা গ্রহণের মাধ্যমে দেশের সকলকে ঐক্যবদ্ধ করা সম্ভব। সারাদেশের মতো পার্বত্য অঞ্চলেও শিক্ষাক্ষেত্রে ব্যাপক কাজ করতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ আরও অনেকে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে