ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ৩-১ গোলে পিছিয়ে, ৭ মিনিটের ঝড়ে জয় ছিনিয়ে নিল রিয়াল

৩-১ গোলে পিছিয়ে, ৭ মিনিটের ঝড়ে জয় ছিনিয়ে নিল রিয়াল

স্পোর্টস ডেস্ক :

ম্যাচের ৮২ মিনিটেও ৩-১ গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। হার যখন প্রায় নিশ্চিত, তখনই ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখল তারা। শেষ ৭ মিনিটে তিন গোল করে রোমার বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়েছে হোসে মরিনিয়োর দল।

 

স্তাদিও অলিম্পিকোয় রোমার বিপক্ষে রিয়ালের জয় ৪-৩ গোলে। শেষ মুহূর্তের এই জয়ে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় পেল রিয়াল মাদ্রিদ।

 

বুধবার রাতে রোমার মাঠে এই ম্যাচটি মরিনিয়োর জন্য ছিল বিশেষ। ২০২১-২২ মৌসুমে রোমাকে কনফারেন্স লিগের শিরোপা জেতান পর্তুজিজ এই কোচ। সাবেক এই কোচের প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে একাধিক ব্যানার প্রদর্শন করেন স্বাগতিক সমর্থকেরা। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় উদ্‌যাপন করা হয়নি তাদের।

 

ম্যাচের ২০তম মিনিটে মার্তেন ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। মাতিয়াস সুলে পাস দিলে বক্সের বাইরে থেকে প্রথম ছোঁয়ায় দুর্দান্ত শটে বল জালে পাঠান ডে রুন। তবে পাঁচ মিনিট পরই সমতা ফেরায় রিয়াল।

 

চ্যাম্পিয়নস লিগে নিজের শততম ম্যাচ খেলতে নামা কিলিয়ান এমবাপের শট রোমার জিয়ানলুকা মানচিনির গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। ইউরোপ সেরার মঞ্চে এটি ছিল এমবাপের ৭২তম গোল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে