ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ২১ মাস ধরে বন্ধ সেতুর কাজ, দুর্ভোগে লাখো মানুষ

২১ মাস ধরে বন্ধ সেতুর কাজ, দুর্ভোগে লাখো মানুষ

নবপ্রকাশ ডেস্ক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সোমেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন একটি সেতুর কাজ ২১ মাস ধরে বন্ধ রয়েছে। নির্মাণের নির্ধারিত সময় শেষ হওয়ার প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো সেতুটির কাজ শেষ হয়নি। এতে উপজেলার চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়েছেন।

উপজেলার কায়েতকান্দা গ্রামের সামনে সোমেশ্বরী নদীর ওপর ৩২০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণের দায়িত্ব পেয়েছিল তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধর্মপাশা উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ৪৭ কোটি ৮২ লাখ ১৪ হাজার ৮০০ টাকা। ২০১৮ সালের ৩ ডিসেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী, ২০২১ সালের ৮ জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা ছিল।

তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। পরে ২০২৪ সালের নভেম্বরের শেষ সপ্তাহে ঠিকাদারি প্রতিষ্ঠান হঠাৎ নির্মাণকাজ বন্ধ করে দেয়। এরপর সেতুর কাজে নিয়োজিত শ্রমিকেরাও সেখান থেকে চলে যান।

দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় সেতুর নির্মাণ এখন অনেকটাই থমকে আছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটি চালু হলে যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি এলাকার মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে গতি আসত। কিন্তু নির্মাণকাজ শেষ না হওয়ায় সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন চার ইউনিয়নের মানুষ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে