ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ১৩ মিনিটেই গোল পরিশোধ ইরানের, সিজদা দিয়ে উৎযাপন

১৩ মিনিটেই গোল পরিশোধ ইরানের, সিজদা দিয়ে উৎযাপন

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে খেলতে নেমেছে ইরান-মিশর। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় মিশর। এরপর ১৩ মিনিটের মাথায় গোল পরিশোধ করেছে ইরান। সিজদা দিয়ে গোল উৎযাপন করেন রামিন।
ম্যাচের ৫ মিনিটেই গোল পায় মিসর। গোলটি করেছেন মাহমুদ সাবের। বিশ্বকাপে এটিই মিসরের দ্রুততম গোল। ইরান কয়েক মিনিট পরই পেনাল্টির মাধ্যমে গোল পরিশোধের দুর্দান্ত সুযোগ পায়। কিন্তু মেহেদী তারেমি সুযোগ কাজে লাগাতে পারেননি।
অবশ্য ইরানকে সমতায় ফেরান রামিন রেজাইয়ান। ম্যাচের ১৪ মিনিটে গোল করেছেন এই ফুটবলার।
একটু আগেই পেনাল্টি ঠেকানো মিসর গোলকিপার মোস্তফা শোবের শুরুতে মিলাদ মোহাম্মদীর শট আটকে দিয়েছিলেন। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বলে দারুণ শটে গোল করেন রামিন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে