ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

নবপ্রকাশ ডেস্ক:

দেশে থামছেই না হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে এই রোগে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১১১ জনের দেহে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন করে মারা যাওয়া ৩ শিশুর মধ্যে ২ জন চট্টগ্রাম বিভাগের। এর মধ্যে ১ জন চট্টগ্রাম জেলায় এবং ১ জন নোয়াখালীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অন্য শিশুটির মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়।

হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, নতুন রোগী শনাক্তের পর চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে পৌঁছেছে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এ সময়ের মধ্যে হাম ও সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন। তাদের মধ্যে সফল চিকিৎসা শেষে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোগীর সংখ্যা ও মৃত্যু বাড়তে থাকায় সারা দেশের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সতর্কতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়া এবং লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে