ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » হাতিরঝিলে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল রাইডার নিহত

হাতিরঝিলে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল রাইডার নিহত

রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকায় গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম মো. হাসান (৩০)।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোর সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে সকাল ৬টায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত হাসানের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মির্জানগর গ্রামে তার বাবার নাম মুন্না। তিনি পেশায় পাঠাও রাইডার ছিলেন। বর্তমানে তিনি হাতিরঝিলে বসবাস করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে হাতিরঝিল থানাকে অবগত করা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে