ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ মার্কিন রাষ্ট্রদূতের

সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ মার্কিন রাষ্ট্রদূতের

নবপ্রকাশ ডেস্ক:

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাসদরে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করে।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপিএসি) সঙ্গে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’ নামের যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উচ্চ পেশাদারত্ব, কঠোর শৃঙ্খলা ও কর্মদক্ষতার প্রশংসা করেন তিনি।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের অনুষ্ঠানে যোগ দিয়ে চার দিনের সফল সরকারি সফর শেষে রোববার রাতে দেশে ফিরেছেন সেনাপ্রধান। জাপান সফরকালে তিনি বিভিন্ন ইভেন্টে উপস্থিত থেকে বাংলাদেশি অ্যাথলেটদের উৎসাহিত করার পাশাপাশি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে