ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সুস্থতার পথে মির্জা আব্বাস, দেশে ফিরতে অপেক্ষা কয়েক দিনের

সুস্থতার পথে মির্জা আব্বাস, দেশে ফিরতে অপেক্ষা কয়েক দিনের

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের সার্বিক শারীরিক অবস্থার ইতিবাচক উন্নতি হচ্ছে। তবে পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরতে তার আরও কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছে বিএনপি।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান চিকিৎসার সর্বশেষ খবর জানিয়ে বলেন, মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে মির্জা আব্বাসের চিকিৎসা চলছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

চিকিৎসার ধারাবাহিকতা উল্লেখ করে তিনি জানান, গত ১৫ মার্চ বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৪ এপ্রিল তাকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার ওই হাসপাতালে স্থানান্তর করা হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে