ঢাকা
ঢাকা, সোমবার, ০১ জুন, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০১ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি মনোনীত

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি মনোনীত

 

নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনারদের নিয়োগের জন্য সুপারিশ প্রদানের উদ্দেশ্যে ‘বাছাই কমিটি’ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের দুই জন মাননীয় বিচারপতিকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

 

প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী, আপিল বিভাগের একজন মাননীয় বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের একজন মাননীয় বিচারপতিকে এই বাছাই কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়।

 

আইন অনুযায়ী, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগের উদ্দেশ্যে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশ করতে ৫ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব অন্তর্ভুক্ত থাকেন।

 

দুই জন বিচারপতির এই মনোনয়নের মাধ্যমে নতুন দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। বাছাই কমিটি শীঘ্রই যোগ্য ব্যক্তিদের নাম চূড়ান্ত করে প্রেসিডেন্টের কাছে সুপারিশ পাঠাবেন বলে জানা গেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে