এক বিবৃতিতে ভ্যালাইস আঞ্চলিক পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে টিকিনো অঞ্চলের লুগানো শহর থেকে উড্ডয়ন করা ‘সিরাস এসআর২২টি’ মডেলের একক-ইঞ্জিনবিশিষ্ট বিমানটি ভ্যালাইসের লয়কারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা তিনজনের সকলেই প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা ও উদ্ধারকারী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছালেও বিমানের ভেতরে থাকা তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পরপরই তিনটি হেলিকপ্টার ও দুজন উদ্ধারকারী বিশেষজ্ঞসহ জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।
