ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান বাংলাদেশের এইসএসসি

সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান বাংলাদেশের এইসএসসি

নবপ্রকাশ ডেস্ক:
বাংলাদেশে উচ্চমাধ্যমিকের শিক্ষার মান সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান বলে সংসদে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ রোববার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় বিগত ২০ বছরের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, অতীতে প্রাথমিক ও গণশিক্ষায় যে চরম নৈরাজ্য চলেছে তা এখন স্পষ্ট। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় অনেক শিক্ষার্থী পাস পর্যন্ত করতে পারে না। সিঙ্গাপুরে বাংলাদেশের উচ্চমাধ্যমিক স্তরকে তাদের ষষ্ঠ শ্রেণির সমমান হিসেবে তুলনা করা হয়। এই শোচনীয় দশা থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষকদের মানোন্নয়ন, অবকাঠামো এবং প্রশাসনসহ প্রতিটি ক্ষেত্রে বড় ধরনের সংস্কারে হাত দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী প্রস্তাবিত বাজেটকে জনগণবান্ধব এবং আগামীর বাংলাদেশ গড়ার বলে আখ্যা দেন। ববি হাজ্জাজ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেই পরিষ্কার ছিল শিক্ষা খাতকে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে দেখা হবে। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী প্রথম থেকেই এই দূরদর্শী চিন্তা ও দিকনির্দেশনা দিয়েছেন। বিনিয়োগের অংশ হিসেবে শিক্ষা খাতে সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা খাতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করে পুরোপুরি ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদে ও সংসদের বাইরে বিরোধীদের প্রচারণার সমালোচনা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেন, তাদের আলোচনা গঠনমূলক না। অনেক ত্যাগ-তিতিক্ষার পরে এ সংসদ। জনগণকে একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা দেব। আলোচনার মাধ্যমে সেরা দিকগুলো জনগণের সামনে তুলে দেব। সরকার যখন সঠিক শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্রাথমিকে চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকেই খেলাধুলা ও সংস্কৃতি শিক্ষার অংশ করতে চাইছে, তা নিয়ে বিরোধীদের কেউ কেউ এ নিয়ে নেতিবাচক আলোচনা শুরু করেছেন সাংস্কৃতিক কারিকুলাম নিয়ে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বিরোধী শিবিরেরই অনেকে অতীতে নারী সংসদ সদস্যদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যা ভদ্র সমাজে উচ্চারণ করা যায় না।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে