ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

নিজস্ব প্রতিবেদক ,ঢাকা:পূর্বঘোষণা অনুযায়ী সচিবালয়ের দিকে রওনা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বুধবার (১৫ জুলাই) বেলা আড়াইটার দিকে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি শুরু করেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন জানান, বেলা আড়াইটার দিকে ১০০ জনের মতো শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে আসেন। তারা ১৫-২০ মিনিটের মতো সড়ক আটকে রেখে পরে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

এদিকে, সচিবালয়ের এক নম্বর গেইট বাদে বাকি চারটি গেইট বন্ধ করে দেয়া হয়েছে। এক নম্বর গেইটের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও জানা গেছে, সচিবালয়ের সামনে থেকে পুরো আবদুল গনি রোডে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের আটকে দেয়া হয়েছে।

অফিস শেষে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা হেঁটে গনি রোড পাড় হচ্ছেন। তাদের যাতায়াতের সরকারি যানবাহন প্রেসক্লাব ও হাইকোর্টের সামনে রাখা হয়েছে।

উল্লেখ্য, বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও প্রশ্নের মান নিয়ে ক্ষোভ জানিয়ে মঙ্গলবার দিনভর ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। গতকাল রাত পৌনে ১০টার দিকে ঢাকায় একদল শিক্ষার্থী নতুন কর্মসূচি দিয়ে বিক্ষোভ শেষ করেন।

এছাড়া শিক্ষার্থীদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে তার বক্তব্যের জন্য গতকাল সংসদে দুঃখ প্রকাশ করেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে