ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় ৯ মাসের শিশুসহ দম্পতির মৃত্যু

শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় ৯ মাসের শিশুসহ দম্পতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের চাপায় ৯ মাস বয়সী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বেড়াইদেরচালা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিরোজপুর সদর উপজেলার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫) তার স্ত্রী বিথী আক্তার (৩০) এবং তাদের ৯ মাস বয়সী ছেলে নুর। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার একটি পোশাক কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুপুত্র নুরকে কোলে নিয়ে রাকিব হাসান ও তার স্ত্রী বিথী আক্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিথী আক্তারের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত রাকিব হাসানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশু নুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ গাড়িটি শনাক্ত ও জব্দের পাশাপাশি চালককে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে নিরাপদ পারাপারের ব্যবস্থা জোরদার এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে